বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার প্রতিরোধে কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি জোরদারের পাশাপাশি সম্ভাব্য ড্রোন ব্যবহার করে চোরাচালান ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী র্যালিতে অংশ নিয়ে এ তথ্য জানান কক্সবাজার বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ারুল আলম।
তিনি জানান,
বর্তমানে কক্সবাজার সীমান্তে চারটি ড্রোন মোতায়েন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি অ্যান্টি-ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে, যাতে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ড্রোন শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। দুর্গম সীমান্ত এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি স্থল টহল ও গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সূত্রঃ Defense Technology of Bangladesh

